সংবাদ শিরোনাম ::
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে: জাপা মহাসচিব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। সেই লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে, উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তৃতাকালে এ সব কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, আগামী নির্বাচনের পর দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন পীর ফজলুর রহমান মিজবাহ এমপি ও প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান প্রমুখ।























