সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী ১ কৃষকের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এক বাংলাদেশী নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে ওই সীমান্তের কাঁটাতারের কাছ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই বাংলাদেশীর নাম আব্দুল গণি ২৮ তিনি ওই গ্রামের কৃষক আবু তাহেরের ছেলে। সোমবার মধ্যরাতে সীমান্ত সংলগ্ন মাঠে ভুট্টা ক্ষেতে পানি দিতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ নিহতের পরিবারের।
গ্রামবাসী ও নিহতের পরিবার জানায় দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের আব্দুল গণিসহ চার কৃষক সোমবার রাত ১টার দিকে সীমান্ত সংলগ্ন ভুট্টা ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছে পৌঁছালে ভারতের রাঙ্গিয়ারপোতা ক্যাম্পের ৮১ নং বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। নিহতের ফুফাতো ভাই ইমাদুল ইসলাম জানান বিএসএফের ধাওয়া খেয়ে অন্য তিনজন গ্রামে ঢুকে পড়লেও ধরা পড়ে আব্দুল গণি। পরে বিএসএফ সদস্যরা তাকে টেনে হেচড়ে ভারতের অভ্যান্তরে নিয়ে যায়। ভোরে গণিকে পিটিয়ে ও কুপিয়ে আহত অবস্থায় সীমান্তের কাঁটাতারের কাছে বাংলাদেশের অভ্যান্তরে ফেলে রেখে যায়।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ভোর ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা কালু বিশ্বাস জানান আব্দুল গণিকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের শিরা কেটে দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে: কর্নেল খালেকুজ্জামান জানান সীমান্ত সংলগ্ন একটি মাঠ থেকে বাংলাদেশী নাগরিকের লাশ উদ্ধারের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি প্রস্তুতি চলছে। বিকাল নাগাদ এ চিঠি পাঠানো হবে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও নিশ্চিত নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী ১ কৃষকের মৃত্যু।

আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯