সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রাস্তার পাশ থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সন্তানটির বাবা-মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মালিয়াট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য নান্নু হোসেন বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দারের বাড়ির সামনের রাস্তার পাশে নবজাতকটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি জানান, শিশুটিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। কিন্ত ঠান্ডা আবহাওয়ায় কাঁপছিল শিশুটি। এমন অবস্থায় গ্রামের হারুন অর রশিদের স্ত্রী শারভিনা খাতুন মিলি শিশুটিকে কোলে তুলে নেন।

শারভিনা খাতুন জানান, মাইশা ও তানজিমা নামের আমার দুটি মেয়ে আছে। কোনো ছেলে সন্তান নেই। শিশুটিকে নিজের ছেলের মত করে লালন করব। এখন থেকে আমিই ওর মা।

jagonews24
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। গ্রামবাসীর কাছ থেকে ঘটনাটি শোনার পর আমিসহ থানার আরও তিন অফিসার ঘটনাস্থলে যায়। সেখান থেকে নবজাতকটিকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকটি ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রীর হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তার পাশ থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার।

আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯