সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

এত বেতনের পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এত বেশি বেতন-ভাতা, সুযোগ-সুবিধার পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শও দিয়েছেন তিনি। বুধবার (১৮ আগস্ট) সচিবদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। এ সময় ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে দুর্নীতির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘দুর্নীতি একটি ব্যাধির মতো, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভাল কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে। কিন্তু যারা দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলের বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। আবাসনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা উৎসব ভাতা দিচ্ছি। আমরা পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ, নববর্ষ ভাতা আমরা দিয়ে যাচ্ছি। গৃহ নির্মাণের জন্য যাতে সহজে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা দিচ্ছি। গাড়ি কেনার ব্যবস্থা আমরা করে দিয়েছি। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এই সুযোগগুলো আমরা সৃষ্টি করেছি

এত সুযোগ-সুবিধার পরও দুর্নীতিতে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিক ভাবে অগ্রগতি হচ্ছে, এ জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার ওপরও জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এত বেতনের পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১