সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

সাংসদ তামান্না নুসরাত ওরফে বুবলীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির কারণে নরসিংদীতে সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত ওরফে বুবলীকে দলীয় পদ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ । আজ শুক্রবার মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামে শিল্পমন্ত্রীর বাগানবাড়িতে অনুষ্ঠিত বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তামান্না নুসরাত বুবলী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

তামান্না নুসরাত সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গুলিতে নিহত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তামান্না নুসরাত এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তিনি ঢাকায় থাকলেও তাঁর হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিচ্ছেন প্রক্সি পরীক্ষার্থীরা। ওই পরীক্ষায় আটজন ছাত্রী এই নারী সাংসদের হয়ে পরীক্ষা দিয়েছেন।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রতারণা করে ওই পরীক্ষায় অংশ নিয়ে তামান্না নুসরাত দেশ-বিদেশে মানুষের কাছে দুর্নাম কুড়িয়েছেন। এর মাধ্যমে আমাদের সুনাম নষ্ট হয়েছে। তাই তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরবর্তী ব্যবস্থা নেবে কেন্দ্র।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম, পলাশ আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান, শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংসদ তামান্না নুসরাত ওরফে বুবলীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯