সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় টিকা নিয়েও স্ত্রী-পুত্রসহ আওয়ামী লীগ নেতা মোস্তফা সরদার ফের করোনা আক্রান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার টিকা নিয়েও স্ত্রী ও পুত্রসহ ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হলেও স্ত্রী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইয়াসমিন রেজা নির্মলা ও ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এস.এম. নাফি প্রথমবারের মত আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এটিএম মোস্তফা সরদার ও তার স্ত্রী ইয়াসমিন রেজা নির্মলা ঢাকায় সিএমএইচএ এবং তাদের ছেলে এস,এম.নাফি ঢাকায় বোনের বাসায় চিকিৎসাধিন রয়েছেন। ৩১ জুলাই থেকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধিন বানারীপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও বিডিএসএর’র সিনিয়র শাখা ব্যবস্থাপক আওয়ামী লীগ নেতা এটিএম মোস্তফা সরদার জানান, সম্প্রতি তার মা করোনা আক্রান্ত হন। পরে ২৭ জুলাই স্ত্রী ইয়াসমিন রেজা নির্মলার আক্রান্ত হন। এরপরে তিনি ও তার ছেলে আক্রান্ত হন। তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ ও তার স্ত্রী ২ ডোজই নিয়েছিলেন বলেও জানান। তার মা বর্তমানে সুস্থ রয়েছেন। স্ত্রী-ছেলেসহ তার সুস্থতার জন্য তিনি আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য,এটিএম মোস্তফা সরদার গত বছরের ১৫ জুন প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিএমএইচএ চিকিৎসা নিয়ে সুস্থ হন। প্রায় এক বছরের ব্যবধানে ৩১ জুলাই তিনি দ্বিতীয় বারের মত আক্রান্ত হলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় টিকা নিয়েও স্ত্রী-পুত্রসহ আওয়ামী লীগ নেতা মোস্তফা সরদার ফের করোনা আক্রান্ত।

আপডেট সময় : ১২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১