চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের হাতে বৃদ্ধ খুন।
- আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ১০৭ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা পৌরসভার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন নামে এক যুবকের হাতে শহিদুল (৫৪)নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ৩১শে জুলাই শনিবার বেলা ১.0 ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দোকানে বসে গেমস ও চিপস খাওয়া সহ বাবার নাম ধরে ডাকাকে কেন্দ্র করে যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমজাদের ছেলে সুজন( ২২) , আশানুরের ছেলে জাকির (২১) ও শহিদুলের ছেলে ইলফাজ(১৬) লকডাউনের কারনে কাজ না থাকায় অনলাইন ভিত্তিক ফ্রী ফায়ার গেমস খেলছিল ও চিপস খাচ্ছিল।এ সময় জাকির, সুজনের বাবার নাম ধরে ডাকে এতে সুজন ক্ষিপ্ত হয়ে জাকিরের মা-বোনকে নিয়ে গালিগালাজ করে ও তাকে মারতে যায়। এতে করে জাকির, ইলফাজ ও সুজন এদের মধ্যে ধস্তাধস্তি হয়। এইবস্থা দেখে জাকিরের চাচা ইলফাজের বাবা শহিদুল(৫৪) তার নিজের দোকানে ছিলেন এবং তিনি এগিয়ে এসে সুজনকে মারধর করেন। একপর্যায়ে সুজন রেগে ঘটনা স্থান ত্যাগ করে বাড়িতে গিয়ে ধারালো ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে । এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হোন । শহিদুল ও ইলফাজকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাথে থাকা পরিবারের লোকজন। আসামীর বিরুদ্ধে একটা হত্যা মামলা করবে বলেপরিবারের পক্ষ হতে নিশ্চিত করেছেন।

























