সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

জয়পুরহাটে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পৌর সদরের আলেকের মোড় সাজিপাড়া গ্রামে ঘটেছে বলে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই গ্রামের আমজাদ শাহের ছেলে সবজি বিক্রেতা আলী আকবর (৪৪) নিজ ঘরে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকাকে (৩৮) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে বিষ পান করে।

প্রতিবেশীরা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্ত্রীর গলাকাটা মরদেহ ও স্বামী আলী আকবরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নিহত আয়েশা সিদ্দিকা এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জননী। ছেলে-মেয়েদের অনুপস্থিতিতে ঘটেছে বলেও জানায় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ও রক্তাক্ত বড় ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান বলেন, ‘আমরা আলাদা বাড়িতে বসবাস করি। আমরা সবাই জানি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি তার বাড়িতে ছেলে-মেয়ে কেউ নেই এবং সে তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজে বিষ পান করেছে।

আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমানর বলেন, সবজি বিক্রেতা আমিনুর বেশ কিছুদিন আগেও নিজ বাড়িতে তার স্ত্রী ও সন্তানদের কুপিয়ে জখম করেছিলেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলাকাটা অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে মালেকার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে আলী আকবরকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম বলেন, আলী আকবরের নিজের কিছু জমিজমা ছিল। সেগুলো তিনি স্ত্রী-সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। জমিজমার ভাগে কমবেশি হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টা।

আপডেট সময় : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১