সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

শাস্তির বদলে খাবার দিলেন মানবিক ইউএনও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করে রিকশা ও ট্রলার চালানো চালকদের মোবাইল কোর্টে জেল কিংবা জরিমানা না করে খাবার ( চাল) দিয়েছেন মানবিক ইউএনও রিপন কুমার সাহা। রিকশা – ট্রলার না চালানো ও ঘরে থাকার শর্তে
গত বুধ ও বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া পৌরসভা চত্বরে তিনি দু’ শতাধিক চালককে ১০ কেজি করে চাল দেন। এছাড়া ৩৩৩ হটলাইনের মাধ্যমে তাদের আরও খাদ্য সহায়তার আশ্বাস দেন।
এসময় বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ জাফর আহম্মেদ,ভেটেনারি সার্জন মনামী রহমান উর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন পেটের দায়ে তাদের যাতে রিকশা ও ট্রলার নিয়ে বের হতে না হয় এবং পরিবার পরিজন নিয়ে ঘরে থাকতে পারেন এজন্য মানবিক দৃষ্টিকোনে হতদরিদ্র এসব শ্রমিকদের শাস্তির বদলে খাবার (চাল) দেওয়া হয়েছে। লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের জন্য ৩৩৩ হটলাইনসহ ভিজিএফ ও ওএমএস কার্যক্রম চালু রয়েছে বলেও জানান তিনি। এদিকে দরিদ্র রিকশা ও ট্রলার শ্রমিকদের মোবাইল কোর্টে শাস্তির বদলে তাদের অসহায় পরিবারের জন্য খাবার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাস্তির বদলে খাবার দিলেন মানবিক ইউএনও।

আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১