সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

৫ আগস্টের পর লকডাউন দেওয়া হবে না- বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্ধৃতি দিয়ে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না’।

প্রকৃতপক্ষে মন্ত্রী এ ধরনের কোনো কথা বলেননি।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে চলমান লকডাউন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে আমাদের যে লকডাউন চলছে তা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় রাখতে পারছি না।

তিনি বলেন, লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে। অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে বলে আমরা আশা করছি।

আমাদের কাছে যে টিকা এসেছে সেগুলোর কার্যক্রম চলবে, পরবর্তীতে যে টিকা আসবে সেটার ব্যবহার পরবর্তী সময়ে করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন পৃথিবীর যেখানেই টিকা দেওয়া হয়েছে সেখানেই সংক্রমণের গতি কমেছে। আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা এ দৃশ্যটা দেখেছি। সে কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের টিকার কার্যক্রম জোরদার করতে হবে।

আমাদের তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন, সবাই মাস্ক পরবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবাই টিকা নেবে, এটাই হলো আমাদের মূল কথা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ আগস্টের পর লকডাউন দেওয়া হবে না- বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আপডেট সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১