সংবাদ শিরোনাম ::
জীবননগরে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ১২৫ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮২ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯শে জুলাই) ভোরে এসব মদ আটক করা হয়।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র টহল দল বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮২ বোতল ভারতীয় মদ আটক করে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

























