সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠির বিচারকের মৃত্যু; শোকের ছায়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ। তাঁর মৃত্যুতে ঝালকাঠির বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে ব্যবহার করে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি বংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক হিসেবে আইন অঙ্গনে যোগদান করেন। তাঁর মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সাংসদ ও আ.লীগের উপদেষ্ট মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধরণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু) শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠির বিচারকের মৃত্যু; শোকের ছায়া।

আপডেট সময় : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১