লিবিয়া পূর্বাঞ্চল আওয়ামীলীগ আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনে উদযাপন।
- আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২০১ বার পড়া হয়েছে

এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামীলীগ লিবিয়া পূর্বাঞ্চল বেনগাজী কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যথাযথ উৎসাহ উদ্দিপনায় ২৩জুলাই(শুক্রবার) বাংলাদেশ আওয়ামীলীগ লিবিয়া পূর্বাঞ্চল, বেনগাজী কেন্দ্রীয় কমিটি কর্তৃক দিনব্যপি নানা আয়োজনে উদযাপিত হল ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান।
আহবায়ক, শাহজাহান মিঞার সভাপতিত্বে সদস্য সচিব, কায়েছ মাহমুদ খান এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন আহবায়ক শাহজাহান মিঞা, যুগ্ন-আহবায়ক রেজাউল করিম, হালিম মিয়া, হাসান খাইরুল, সদস্য সচিব, কায়েছ মাহমুদ খান, সহ-সদস্য সচিব কামাল পারভেজ, সদস্য ছানাউল্লাহ চৌধুরী, জসিম, সম্রাট শাহজাহান, সাঈদ, হাফিজ, মঈন, মানিক কুমার ও নন্দন পাল।
আলোচনা শেষে সদস্যদের মধ্য থেকে বালিশ খেলা, চেয়ার দৌড় খেলা অনুষ্ঠিত হয়।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

























