সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

তেঁতুলিয়ায় মাথাবিহীন লাশ উদ্ধারের ১ মাস পর হত্যারহস্য উদঘাটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ৩৫৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলায় মাথাবিহীন লাশ উদ্ধারের প্রায় ১ মাস পর হত্যা রহস্য উদঘাটন করে সাংবাদিকদের প্রেসব্রিফিং করলেন পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে হত্যার বিষয়টি সাংবাদিকদের অবহিত করলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
পুলিশ সুপার জানান, গত ১৮ অক্টোবর সকালে তেতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের ঝিকধুয়া ¯ইজগেটের নিচে মাথাবিহীন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মাথাবিহীন লাশটির পরিচয় সনাক্ত করা গেছে ওই ব্যক্তির নাম আব্দুর রব। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের মৃত আলী করিমের ছেলে। নিহত আব্দুর রব পেশায় ছিলেন একজন কাঁচামাল ব্যবসায়ী। ব্যবসায়ীক সূত্রে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মরিচ ব্যবসায়ী মানিক মিয়ার সাথে তার পরিচয় হয়। সেই থেকে দুজনে মরিচের ব্যাবসা চালিয়ে আসতে থাকে। নিহত আব্দুর রব বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যমে মোটা অংকের টাকা পাঠাতেন মানিক ও তার ব্যবসায়ীক পার্টনারদের ব্যাংক অ্যাকাউন্টে। আর এই টাকা লেনদেনের কারনেই মানিক মিয়া ও তার ছেলে আমান দুজন মিলে আব্দুর রবকে নিজ বাড়িতেই হত্যা করে। লাশের গায়ে পেঁচানো বিছানার চাদর ও প্রযুক্তিগত তথ্যের সূত্র ধরে আসামী মানিকের স্ত্রী আফরোজাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিলে সে গুরুত্বপুর্ণ তথ্য দেয়। তার দেয়া তথ্য মতে ১৯ নভেম্বর নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি এলাকা থেকে পলাতক আসামী মানিক ও তার ছেলে আমানকে গ্রেফতার করা হয়।
তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি এবং ভিকটিমের মোবাইল পুকুর থেকে উদ্ধারসহ লাশ বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। ২০ নভেম্বর আসামীরা যে ছুরিটি দিয়ে জবাই করেছে সেই ছুড়িটিও উদ্ধার করা হয়। দুইজনেই আমাদের কাছে স্বীকার করেছে তারা হত্যাকান্ডটি করেছে। তাদের আদালতে হাজির করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে । পুলিশ সুপার আরও জানান, এমন ভাবে মামলাটির রহস্য আমরা উদঘাটন করেছি সমস্ত তথ্য একত্র করে চার্জসিট দিব তাদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়সহ গণমাধ্যম কর্মীরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় মাথাবিহীন লাশ উদ্ধারের ১ মাস পর হত্যারহস্য উদঘাটন

আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯