সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

সিগারেট জ্বালানো নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে দোকানি খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ায় সিগারেট জ্বালানো নিয়ে বাগবিতণ্ডায় রাকিব হৃদয় (২৫) নামের এক দোকানি ছুরিকাঘাতে খুন করেছে বখাটেরা।

বুধবার (২১ জুলাই) রাত ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বাবা মামুনুর রশিদও (৫৫) ছুরিকাঘাতে আহত হন। তিনি শজিমেক হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈপাড়া এলাকার বখাটে আশিক ও স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য হৃদয়ের দোকানে আসেন। এ সময় হৃদয়ের বাবা সিগারেট জ্বালাতে নিষেধ করলে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক বাঁধে।

একপর্যায়ে আশিক ও স্বাধীন আরও পাঁচ-সাতজনকে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা চালায়। এ সময় হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘ঘটনা জানার পর থেকে আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা নেয়ার প্রক্রিয়া চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিগারেট জ্বালানো নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে দোকানি খুন।

আপডেট সময় : ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১