সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার সদর উপজেলার মুটুকপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

উপজেলার মুটুকপুর হাওরে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত একটায় হান্নান মিয়া (৪৫) নামে ডাকাতদলের ওই সদস্যকে আটক করা হয়। এসময়, তার দলের আরও ১৫/২০ জন ডাকাত পালিয়ে গেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মুটুকপুর গ্রামে ডাকাতির খবর পেয়ে গোপন অভিযান চালায় পুলিশ। দিনগত রাতে ডাকাত দলটিকে ধাওয়া করলে হাওরের দিকে পালিয়ে যায় বাকি সদস্যরা।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া গ্রিল কাটার মেশিন, ধারালো দা ও ছুরি উদ্ধার করা হয়েছে।

পরে, স্থানীয়দের সহায়তায় হান্নানকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে সদর উপজেলার আথানগিরী গ্রামের মৃত সবলা মিয়ার ছেলে।

হান্নানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে জেরা করে বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান আলমগীর হোসেন।

ডাকাতির ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯