বরিশাল থেকে ০১ (এক) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ৭৩ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ (এক) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে পিরোজপুর জেলার সদর থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গত ১৭ জুলাই ২০২১ তারিখ পিরোজপুর জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পিরোজপুর জেলার সদর থানাধীন ওধনকাঠী সাকিনস্থ মোঃ মাসুম খান(২৭), এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.৪০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মাসুম খান(২৭), পিতাঃ মৃত মতিউর রহমান খান, সাংঃ ওধনকাঠী, থানাঃ পিরোজপুর সদর, জেলাঃ পিরোজপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১০০ (একশত) গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

























