সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

গাছকাটায় বাঁধা দেওয়ায় নারীসহ ৩জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরের গাছকাটায় বাঁধা দেওয়ায় নারীসহ ৩জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ ভূমিদস্যুরা। আতঙ্কে অসহায় পরিবার। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের সামছুল হক সরদারের একই বাড়ীর মজিবুর রহমান সরদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ভূমিদস্যু মজিবুর রহমান সরদার, হেমায়েত সরদার, ইব্রাহিম সরদার, রফিকুল সরদার, হাসেন সরদার, রিপন সরদার মিলে একদল ভাড়াটিযে সন্ত্রাসী নিয়ে ১১ নভেম্বর সকাল ৯টায় সামছুল হক সরদারের বসতবাড়ীর সামনে রোপিত ৫০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ জোড় পূর্বক কাটা শুরু করলে সামছুল হক সরদারে স্ত্রী নাজমা বেগম বাঁধা দিলে তার মাথায় রামদা দিয়ে উপুর্যপুরী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার মেয়ে এস,এস,সি পরীক্ষার্থী শিমু আক্তার ও তার স্বামী সামছুল হক সরদার বাঁধা দিলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পরবর্তীদের প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহদের মধ্যে নাজমা বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আহত নাজমা বেগম জানান আমরা গরীব, অসহায় হওয়ায় আমাদের শেষ সম্বল ভিটেমাটি দখল ও আমাদের ভোগদখলীয় জমিতে রোপিত গাছ জোড় পূর্বক কেটে নেয়ার পায়তারা চালায় এবং আমাদের পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানি সহ ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। এমনকী আমার ভাসুরের ছেলে রুবেল সরদারকে মিথ্যা মামলায় জড়িয়েছে। বর্তমানে সে ওই মামলায় জেল হাজতে রয়েছে। আহতর পরিবার আরো জানান ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন কু-কর্মের সাথে জড়িত রয়েছে। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। এ বিষয়ে অভিযুক্তের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন অসহায় পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাছকাটায় বাঁধা দেওয়ায় নারীসহ ৩জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ

আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯