বরিশাল থেকে গাঁজার গাছ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৯:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১৫ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন জল্লা ইউনিয়নের জল্লা সাকিনস্থ ধৃত আসামী সাগর বিশ্বাস এর বসত বাড়িতে মাদক জাতীয় গাঁজা গাছ রোপন করা আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৫ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) সাগর বিশ্বাস(২১), পিতা- বীরেন্দ্র নাথ বিশ্বাস, সাং- জল্লা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ০১(এক) কেজি ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম ওজন এবং ৮.৫ ফুট উচ্চতার ০১(এক) টি পাতা বিশিষ্ট কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























