সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বাকেরগঞ্জে আ’লীগ নেতার ঘর থেকে ১ট্রাক টিসিবির পণ্য উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিরফার বাড়িতে মজুদকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ পণ্য সামগ্রী খুঁজে পেয়েছে পুলিশ। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯৪৮ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৪০০ কেজি মশুর ডাল। এসব পণ্য টিসিবি’র ডিলার উপজেলার দুর্গাপাশা এলাকার বাসিন্দা সবুজের বলে জানিয়েছে পুলিশ।

তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, ‘১৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বাকেরগঞ্জের কালিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার ঘরে টিসিবি’র বিপুল পরিমাণ পণ্য সামগ্রী মজুদ রয়েছে। খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে মালামাল দেখতে পাই।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওই নেতা জানিয়েছেন, ‘টিসিবি’র ডিলার কালিগঞ্জ বাজারে পণ্য বিক্রি করতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসব পণ্য ওই আওয়ামী লীগ নেতার বাসায় রেখে গেছেন। ওই নেতার কথার সত্যতা কতটুকু সেটা যাচাই বাছাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন কালিগঞ্জ বাজারে টিসিবি’র পণ্য বিক্রির জন্য ওই ডিলারকে তিনিই নির্দেশ দিয়েছেন। তবে কি কারণে ওই বাড়িতে পণ্য রেখেছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নন ইউএনও। তাই ডিলার ঘটনাস্থলে আসলে বিষয়টি পরিষ্কার হবে। তার আগ পর্যন্ত এসব পণ্য জব্দ দেখানো যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি।

এদিকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আবুল খলিফার নামে টিসিবিকে মামলা করতে বলা হয়েছে। তাছাড়া পণ্যগুলো আমরা ইতঃমধ্যেই জনগনের মধ্যে যথানিয়মে বিতরণ শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে আ’লীগ নেতার ঘর থেকে ১ট্রাক টিসিবির পণ্য উদ্ধার।

আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১