সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় স্কুল ভবন হস্তান্তরের পূর্বেই ছাদে অসংখ্য ফাটল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল ভবন হস্তান্তরের পূর্বেই ছাদের উপরীভাগে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটির ছাদ যেন চৈত্রের খাঁ খাঁ রোদে ফেটে চৌঁচির হয়ে যাওয়া মাঠের মতন। জানা গেছে ২০১৮-১৯ অর্থ বছরে এলজিইডি’র ৯১ লাখ ৫৩ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভীত বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের এ কাজটি বাস্তবায়ন করে এলজিইডি। উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম ঠিকাদার হিসেবে ওই ভবনটি নির্মাণ করেন। ভবনটিতে শুধু রঙের কাজ বাকি রয়েছে। ইতোমধ্যে কাজের বেশীরভাগ বিল উত্তোলণ করা হলেও ভবনটি হস্তান্তরের পূর্বেই এর ছাদের উপরীভাগে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে ফাটলের ভিতরে পানি ঢুকে ছাদটি খানাখন্দে রূপ নিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ছাদটি নতুন করে নির্মাণ করা না হলে এর মেয়াদকাল স্থায়ী হবে না বলে স্থানীয়রা জানান। এ ব্যপারে ঠিকাদার ইঞ্জিনিয়ার মাহবুব আলম দম্ভোক্তি করে বলেন শুধু উপজেলায় নয় গোটা বরিশাল জেলার মধ্যে তার কাজের মান ভালো। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন ছাদ নয় এর উপরের প্যাটেন স্টোন ক্ষতিগ্রস্থ হয়েছে যা ঠিকাদারকে ঠিক করে দিতে বলা হয়েছে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় স্কুল ভবন হস্তান্তরের পূর্বেই ছাদে অসংখ্য ফাটল।

আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১