সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পশুরহাট বসাতে বাধা দেওয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক :: নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেওয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গবাদীপশুর মলমূত্র (গোবর) নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করলে খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ যাবার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, প্রতি বছরই কোরবানির ঈদকে সামনে রেখে কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটি এখানে পশুর হাট বসায়। এ বছর দেশের চলমান করোনার পরিস্থিতির কারণে জেলা প্রশাসন জেলার কোথাও এখন পর্যন্ত কোরবানির পশুরহাট বসানোর অনুমতি দেননি। কিন্তু চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে জেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ অমান্য করে তারা সেখানে ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসায়। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট দেখতে পেয়ে তিনি তা বন্ধ করার নির্দেশ দেন। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা তার কথা না রেখে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং গাড়িতে গবাদি পশুর মলমূত্র (গোবর) নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজার বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধের নির্দেশনা থাকার পরও খবর পেয়ে সেখানে ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে উপস্থিত হবার পর সেখানে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গবাদিপশুর মলমূত্র নিক্ষেপের বিষয়ে তিনি অবহিত নন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশুরহাট বসাতে বাধা দেওয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ।

আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১