সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ১১৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক, বরিশাল: রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে।
ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে আটক করা হয়েছে।
গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪৩ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে।
আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে।
সেখান থেকে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।’

























