সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরে অনিয়ম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ভেঙে যাওয়াসহ তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বরিশালে। মেহেন্দিগঞ্জে ভাঙার পাশাপাশি ফাটল ধরেছে অনেক ঘরে। অভিযোগ আছে সদরে নির্মিত ঘর নিয়েও। এতে বিপাকে পড়েছেন ঘরের বাসিন্দারা। অনিয়মকারীদের বিচার দাবি করেছেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিষয়টি খতিয়ে দেখতে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবনে ভালভাবে থাকার স্বপ্ন দেখছিলেন বরিশাল জেলার দুই সহস্রাধিক ভূমি ও গৃহহীন মানুষ। কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। মেহেন্দিগঞ্জের শ্রীপুরে চারটি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল আছে আরও ১৪টিতে। বরিশাল সদর উপজেলার হিরণ নগর ও গিলাতলী এলাকায় বেশ কিছু ঘরে ফাটল ধরেছে। মেঝে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরগুলো নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
ঘরের কয়েকজন বাসিন্দারা জানান, প্রধানমন্ত্রী ঘর দিয়েছে; অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি। কিন্তু ঘর ভেঙে যাচ্ছে। এগুলো ঠিক না করলে সেখানে থাকা যাবে না।
এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক।
বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী বলেন, এ ঘরগুলো নিম্নমান সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক।

অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এ ঘর নির্মাণে যে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করা হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।
এ ঘটনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জেলায় প্রথম ধাপে ১ হাজার ৫শ ৫৬টি ঘর নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরে অনিয়ম।

আপডেট সময় : ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১