সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৫ রাউন্ড গুলি বিনিময় গুইমারাতে সেনা অভিযানে অস্ত্র’সহ ৪ ইউপিডিএফ সন্ত্রাসী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি:খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছনখোলাপাড়া ও বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল সেট ও নগদ টাকা সহ ইউপিডিএফ(মূল) দলের ৪জনকে আটক করেছে সিন্দুকছড়ি জোনেরর সেনা সদস্যরা। এসময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।

সেনাবাহিনী সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৯জুলাই শুক্রবার গভীর রাতে) সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর এমরান হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল ছনখোলাপাড়া সহ
গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী গ্রূপ ০১ রাউন্ড গুলি করলে, প্রতিউত্তরে নিরাপত্তা বাহিনী ০৪ রাউন্ড গুলি বিনিময় করলে কিছু সন্ত্রাসী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় অভিযানে ২টি এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মানি ব্যাগ, ৬টি মোবাইল সেট ও নগদ ৩৭৮৫টাকা সহ ৪জন কে আটক করে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন-মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী দুর্জয় চাকমা (৩২), সহকারী টোল আদায়কারী অংথই মারমা(২২), সহকারী টোল আদায়কারী কংচাই মারমা(১৯), সহকারী টোল আদায়কারী চাইলা মারমা(১৯)। আটককৃতরা সবাই মানিকছড়ি এলাকার বাসিন্দা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত দুর্জয় চাকমার বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে এবং সে একজন পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ রাউন্ড গুলি বিনিময় গুইমারাতে সেনা অভিযানে অস্ত্র’সহ ৪ ইউপিডিএফ সন্ত্রাসী আটক।

আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১