সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন ও পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে সাতটি মামলা করা হয় এবং মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভান্ডারিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, বৈধতা ও নাম্বারপ্লেট যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ ধারায় মোট সাতটি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে মোটরসাইকেল চালকসহ সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও নাম্বারপ্লেট নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে আরও কার্যকর ও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

তিনি মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ নাম্বারপ্লেট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬