সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পদ্মা সেতুর রেললাইনের নকশায় ত্রুটি, ভাঙতে হচ্ছে পিলার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্বপ্নের পদ্মা সেতুর কাজ একদম শেষের দিকে। মূল সেতুর কাজ প্রায় শতভাগ হয়ে গেছে। দ্বিতল সেতুটির ওপরে থাকবে গাড়ি আর নিচ দিয়ে ছুটবে ট্রেন। রেললাইনের কাজ যখন সমাপ্তির পথে, তখন সেখানে ধরা পড়েছে মারাত্মক ত্রুটি। সেই ত্রুটি ঠিক করার জন্য ভাঙতে হচ্ছে সেতুর বাইরের উড়ালপথের একটি পিলার (ভায়াডাক্টট)

এমন ত্রুটির জন্য পরস্পরকে দোষারোপ করে সেতু কর্তৃপক্ষ ও রেলওয়ে বিভাগ। এমনকি এই জটিলতা প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত পৌঁছায়। এরপর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা হয়।

যেখানে সংযোগ সড়কের ওপর দিয়ে রেলপথটি অতিক্রম করেছে, সেখানে প্রয়োজনীয় উচ্চতার ঘাটতি রয়েছে। তাতে করে যান চলাচল বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

দুই প্রান্তে উড়ালপথের মাধ্যমে মূল সেতুকে মাটির সঙ্গে যুক্ত করা হচ্ছে। মাওয়া প্রান্তে উড়ালপথের (ভায়াডাক্ট-২) পিয়ার নম্বর ১৩ থেকে ১৬ পর্যন্ত মূল নকশায় তিনটি স্প্যান ছিল ৩৮ মিটার করে। সেখানে গার্ডারের ধরন ছিল প্রিকাস্ট বক্স। তাতে তৈরি হয় জটিলতার। এতে উড়ালপথের একটি পিলার ভেঙে ত্রুটি ঠিক করতে হবে।

বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। প্রথমে এর কাজ শেষ হওয়ার কথা ছিল ৪ বছরের মধ্যে। তারপরের টার্গেট ঠিক করা হয়েছিল ২০২০ সাল।

পরে সেটা বাড়িয়ে নেওয়া হয় ২০২১ সালের জুন মাসে। এরপর অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২২ সালের জুন মাস নাগাদ শেষ হবে পদ্মা সেতুর সম্পূর্ণ কাজ। সেতুমন্ত্রীও কিছুদিন আগে িএকই সময়ের কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর রেললাইনের নকশায় ত্রুটি, ভাঙতে হচ্ছে পিলার।

আপডেট সময় : ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১