সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

শুদ্ধাচার পুরস্কার অর্জনঃ চুয়াডাঙ্গা জেলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০১৯-২০ সালের জন্য শুদ্ধাচার পুরস্কার পেলেন চুয়াডাঙ্গা জেলার কনস্টবল/৪৬৬ মোঃ নুরুল ইসলাম। অদ্য বুধবার (০৭ জুলাই) খুলনা রেঞ্জ অফিস থেকে আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষে ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার, ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০১৯-২০ অর্থ বছরের জন্য চুয়াডাঙ্গা জেলার কনস্টবল/৪৬৬ মোঃ নুরুল ইসলাম’কে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। ২০১৯-২০ সালে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, শৃঙ্খলাবোধ, প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, ভালো আচরণসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান।

মোঃ নুরুল ইসলাম, পিতা-মৃত গোলাম তহুর মোল্লা, মাতা-মোছাঃ রোকেয়া খাতুন, সাং-নান্দুয়াইল, থানা ও জেলা-মাগুরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে পারনান্দুখালী উচ্চ বিদ্যালয় হতে বানিজ্য বিষয়ে ২য় বিভাগে এসএসসি পাশ করেন। ছোট বেলা থেকে তিনি অত্যান্ত সৎ, মেধাবী এবং কর্মনিষ্ঠ ছিলেন। তিনি ১৯৮৮ সালের ০৬ অক্টবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে সুনামের সাথে অদ্যাবধি চাকরী করে আসছেন। তিনি শুধু পুলিশ বাহিনীতে নয় চুয়াডাঙ্গা জেলায় ২০০৭ সালের নভেম্বর মাসে যোগদান করে স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সাধারণ জনগনের মাঝেও সুনাম অর্জন করেন। পারিবারিক জীবনে তার দুইটি কন্যা সন্তান রয়েছে। চাকুরী জীবনে তিনি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা, ও দায়িত্বশীলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি তার চাকরী জীবনে ৬৫ টি পুরস্কার অর্জন করেছেন।

উল্লেখ্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের ১-১০ গ্রেডের ৩৭ জন, ১১-২০ গ্রেডের ৫১ এবং ইউনিট প্রধান হিসেবে ০৭ জনসহ মোট ৯৫ জন’কে (তন্মধ্যে নারী ০৬ জন) কর্মকর্তা/কর্মচারীদের ২০১৯-২০২০ সালের শুদ্ধচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুদ্ধাচার পুরস্কার অর্জনঃ চুয়াডাঙ্গা জেলা।

আপডেট সময় : ০৯:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১