সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

প্রেমের ফাঁদে ফেলে এনজিও কর্মকর্তাকে মারধর এবং ভিডিও ধারণ করে টাকা আদায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: সোনাগাজীতে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে মারধর এবং ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ওই ব্যক্তির বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ জুলাই) এক ঋণগ্রহীতা নারীসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার কমল কান্তি দাসের ছেলে দিপু দাস (২৫) ও তার স্ত্রী যমুনা রাণী দাস (২০)। বর্তমানে তারা সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের রহিম উল্যাহ মঞ্জিলের ভাড়াটিয়া। এছাড়া গ্রেফতার অন্তর চন্দ্র দাস (২০) ফেনীর দাগনভূইয়া উপজেলার বৈরাগী বাজার এলাকার নিমাই চন্দ্র দাসের ছেলে।

ওই এনজিও কর্মকতা জানান, ঋণ নেয়ার সুবাদে যমুনা রাণী নামের ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইলে বেশ কয়েকবার কথাবার্তা হয়। সোমবার (৫ জুলাই) ওই নারী কৌশলে তাকে বাসায় ডেকে নেন। সেখানে গেলে ওই নারীর স্বামী দিপু চন্দ্র দাস ও অন্তর চন্দ্র দাস গোপনে ভিডিও ধারণ করেন। এরপর তাকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ছাড়া পেতে তাদের ১০ হাজার টাকা নগদে ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা দিতে বলেন। পরে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন।

এ ঘটনায় ওই এনজিও কর্মকর্তা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দেন। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের ফাঁদে ফেলে এনজিও কর্মকর্তাকে মারধর এবং ভিডিও ধারণ করে টাকা আদায়।

আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১