সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সেনা সদস্যদের দেখে বরকে রেখে দৌড়ে পালাল সবাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেনীর সোনাগাজীতে লকডাউন অমান্য করে বিয়ে আয়োজনের খবরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। সেনাবাহিনীর সদস্যদের দেখেই বরকে রেখে পালিয়ে যান অতিথিসহ বাড়ির লোকজন।

রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, লকডাউন অমান্য করে ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সি বাড়ির হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে এসিল্যান্ড সেখানে অভিযান চালান। বিয়ে বাড়িতে সেনা সদস্যদের দেখে বরযাত্রী ও আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি করে পালিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

আহমেদ করিম নামের এক অতিথি বলেন, খাবার খেতে বসে শুনতে পাই সেনাবাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট চলে এসেছে। ভয়ে হাত পরিষ্কার না করেই দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। ভয়ে অনেক মেহমান না খেয়েই পালিয়েছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, লকডাউন ভঙ্গ করে মানুষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। এটি মোটেই কাম্য নয়। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনা সদস্যদের দেখে বরকে রেখে দৌড়ে পালাল সবাই।

আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১