সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন ২০৩০ সালে শেষ করার আশা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: এবার রেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-কুয়াকাটা সংযোগ স্থাপনে বিশাল কর্মযজ্ঞে হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ইতোমধ্যেই প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে সংস্থাটি। ২০২২ সালে কাজ শুরু করে ২০৩০ সালে শেষ করার আশা রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা সৈকত কুয়াকাটা। দক্ষিণবঙ্গের এই পর্যটনকেন্দ্রে আগামীতে ট্রেনে চড়েও যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ-মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে রেলওয়ে।

ফরিদপুর-পটুয়াখালী রেললাইন সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প পরিচালক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সম্ভাব্যতা যাচাই এরই মধ্যে শেষ হয়েছে। পুরো নকশা শেষ হয়েছে এবং টেন্ডার ডকুমেন্ট সম্পন্ন হয়েছে।

প্রকল্প অনুযায়ী পায়রা বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাবসহ ১৯টি বড় স্টেশন নির্মাণ করা হবে। ১৭ কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেললাইন। কীর্তনখোলা, পায়রাসহ বড় নদীগুলোতে নির্মাণ করা হবে ৪৬টি বড় রেলসেতু। থাকবে ৪৪০টি বক্স কালভার্ট, কোনো লেভেল ক্রসিং ছাড়া ট্রেন চলবে কালভার্টের ভেতর দিয়ে।

২০২২ সালে কাজ শুরুর লক্ষ্য ধরে ২০৩০ সালের মধ্যে শেষ হবে কাজ। ৪৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীনসহ উন্নয়ন সহযোগী অনেক দেশ অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক লাভবান হবে এবং বিপুল ধরনের পরিবর্তন হবে। উন্নত ‍সমৃদ্ধ বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটি বাস্তবায়নের এক ধাপ নয়, দুই ধাপ এগিয়ে যাবে।

চলতি বছরের জুলাই মাসেই প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন ২০৩০ সালে শেষ করার আশা।

আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১