সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। দ্বিতীয় দিনে ৫০হাজার ২৫০ টাকা জরিমানা আদায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ ( বরিশাল) ঃ করোনা মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছেন সরকার। সার্বিক পরিস্থিতি ও সরকারি নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থানে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি ও সরকারের বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মামলার বিপরীতে ৫০হাজার ২৫০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ না মানায় উপজেলার নতুনহাট চেকপোষ্ট এলাকাসহ বিভিন্ন জায়গায় সড়কে গাড়ী চালানো , অযথা ঘুরে বেড়ানো ও দোকান খোলা রাখার অপরাধে অভিযুক্তদের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম’র ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১৪ টি মামলার বিপরীতে ৫০ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় আইন শৃঙ্খলায় সহায়তা করেন বাবুগঞ্জ থানা পুলিশ।

এছাড়াও বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার ঢাকা- বরিশাল সড়কের নতুনহাট, বাবুগঞ্জ কলেজ গেট, মীরগঞ্জ, বাবুগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে বাবুগঞ্জ থানা পুলিশের টিম। পুলিশের তৎপরতার ছিল চোখে পরার মত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। দ্বিতীয় দিনে ৫০হাজার ২৫০ টাকা জরিমানা আদায়।

আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১