সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা গলায় আটকে মারা গেল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুরে ঘুমের মধ্যে শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় খাদ্যনালীতে খাবার আটকে মায়মুনা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৯ মাস।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের কাউনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মিলনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, খাবারের সময় হয়ে গেলেও ঘুমিয়ে ছিল শিশু মায়মুনা। তাই তার মা ঘুমের মধ্যেই তাকে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে মায়মুনার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, দুপুর ১টার সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। কিন্তু তার আগেই শিশুটি মারা যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম জানান, শিশুদেরকে ঘুমের মধ্যে বা কান্নারত অবস্থায় কখনোই খাওয়ানো উচিত নয়। শিশুদের খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক বাবা-মার উচিত এসব নিয়ম জেনে রাখা। তাহলেই শিশুরা এ ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে।

তিনি বলেন, শিশুদের খাওয়ানোর সময় হলে বসিয়ে খাবার খাওয়াতে হবে। ঘুমের মধ্যে, শুইয়ে বা কান্নারত অবস্থায় তাদের খাওয়ানো যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা গলায় আটকে মারা গেল।

আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১