সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

লকডাউনে ঝালকাঠিতে ৩৩৩ কল করলেই পাওয়া যাবে খাদ্যসামগ্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে ৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে ঝালকাঠি জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী। কর্মহীন মানুষকে এ পদ্ধতি ছাড়াও যেকোন সময় প্রয়োজন অনুযায়ী সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অল্প আয়ের পরিবারকে যাতে না খেয়ে থাকতে না হয়, এ জন্য আগের মতো বাড়িতে বাড়িতেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। একইভাবে জেলার চারটি উপজেলাতেও ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন। ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান বলেন, কঠোর লকডাউনের প্রজ্ঞাপন কঠোরভাবেই বাস্তবায়ন করা হবে। অল্প আয়ের মানুষ যারা ঘর থেকে বের হতে পারবে না, তাদের তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসামগ্রী পাওয়া যাবে। এ ক্ষেত্রে যদি ভুল তথ্য দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, আমরা করোনার শুরু থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রেখেছে। আজ বৃহস্পতিবার কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় কেউ ক্ষতিগ্রস্ত হলে, তাদের খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসামগ্রী নিতে পারবেন আয় হারানো মানুষ।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, আমরা আগের লকডাউনের মতোই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রাখবো। কর্মহীন মানুষ যাতে খাবারে কষ্ট না পায় সে জন্য সব চেস্টা করা হবে। এ জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। প্রকৃতপক্ষে এ লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা যদি ৩৩৩ নম্বরে কল করেন, তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। তবে কেহ সাহায্যের জন্য উপযুক্ত না হয়েও এ নাম্বারে কল করলে তাকে শাস্তি দেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউনে ঝালকাঠিতে ৩৩৩ কল করলেই পাওয়া যাবে খাদ্যসামগ্রী।

আপডেট সময় : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১