সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

লকডাউন দেখতে বের হয়ে আটক দুই শতাধিক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

লকডাউন না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানী ঢাকার মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা বের হয়েছেন তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি তাই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকৃত সংখ্যা কত তা সন্ধ্যায় জানা যাবে বলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে ইন্ডিপেনডেন্টকে জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্) জানান, পুলিশ লকডাউন কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বের হওয়ার কারণ জানাতে না পারলে তাদের আটক করা হচ্ছে। আটক করা হবে এই ঘোষণা গতকালই দিয়েছেন ডিএমপির কমিশনার। তার নির্দেশনা মতোই পুলিশ মাঠে রয়েছে।

এদিকে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল দেশের একটি শীর্ষ পত্রিকাকে জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, মিরপুরের দারুস সালাম, পল্লবীসহ বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালায়। সকাল থেকে মিরপুর বিভাগের ছয় থানার পুলিশ টহল দিচ্ছিল। মানুষ সরকারি বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হন। তাদের মধ্যে কেউ জানান, লকডাউন কেমন হয় তা দেখতে বের হয়েছেন। কেউ বলেন, তারা লকডাউনের কথা জানেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন দেখতে বের হয়ে আটক দুই শতাধিক।

আপডেট সময় : ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১