সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

নিজের পেশাকে ভালোবেসে দায়িত্ব পালন করুন, পুলিশ সদস্যদের আইজিপি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিজের পেশাকে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২৬ জুন) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশের অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পেশাকে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম।

২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএনের অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের-২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানরা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের পেশাকে ভালোবেসে দায়িত্ব পালন করুন, পুলিশ সদস্যদের আইজিপি।

আপডেট সময় : ০৯:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১