সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

রাজশাহীতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে চলমান লকডাউনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মতিহার থানা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল।

এ ঘটনায় আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব।

২৫ জুন রাজশাহী মডেল প্রেসক্লাবের সহঃ সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশ কতৃক লাঞ্ছিত হয়েছে সাংবাদিক এম এ হাবিব জুয়েল। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবি করা হয়।

ঘটনার সুত্রানুসারে জানা যায়, গতকাল বৃস্পতিবার বিকাল আনু: ৬.১০ মিনিটে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল সংবাদ সংগ্রহের জন্য তার এক সহকর্মীকে সাথে নিয়ে বিনোদপুর বাজার যাচ্ছিলেন।
এ সময় মতিহার থানাধীন তালাইমারী মোড়ে এসআই সেলিমসহ রাজশাহী পুলিশ লাইনের সদস্যরাও ডিউটিরত অবস্থায় ছিলেন।

এমন সময় সাংবাদিক এম.এ.হাবিব জুয়েলকে বাইক থামানোর সময় – কুতুবুল নামের পুলিশ লাইনের একজন হাবিলদার -অশ্লীল ভাষায় – “এই বাইন….. গাড়ি থামা না হলে পা কেটে ফেলব” বলে গালি গালাজ করতে করতে গাড়ি থামাতে বলেন।
এ সময় সাংবাদিক হাবিব জুয়েল গালি গালাজ কেন করছেন বললেই ঐ হাবিলদার কুতুবুল আরোও বেশী ক্ষিপ্ত হয়ে ঐ সাংবাদিককে গালি গালাজ করতে থাকেন।
পরবর্তীতে রাস্তার অপর প্রান্ত থেকে মতিহার থানার এসআই সেলিম ও কন্সটেবল জলিল এসে সাংবাদিক হাবিব জুয়েলকে বুকে ধাক্কা দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন – ঐ মিয়া এত কথা বলেন কেন গাড়িতে উঠে চলে যান। যদি না যান তাহলে কিন্তু বিষয়টা ভালো হবেনা। এমন সময় কাউকে কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন হাবিব জুয়েল।
তবে উক্ত ঘটনার সময় রাজশাহীর অন্যতম নিউজ পোর্টাল বাংলার জনপদ লকডাউনের ভিডিও লাইভ করার সময় উক্ত ঘটনাটি বাংলার জনপদের ক্যামেরাতেও উঠে আসে। সেই ভিডিওতে স্পস্ট প্রতীয়মান হয় যে, একজন সাংবাদিককে কিভাবে পুলিশের এসআই এবং একজন কন্সটেবল বুকের উপর ধাক্কা দিয়ে কথা বলছেন।
উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত।

আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১