সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

জিনের আছরে’ নারকেল গাছে নারী, নামাল ফায়ার সার্ভিস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‘জিনের আছরে’ রাতের অন্ধকারে নারকেল গাছের মাথায় উঠেছেন তাহামিনা (২২) নামের এক নারী। খবর পেয়ে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহামিনা ওই গ্রামের মো. হাসানের স্ত্রী।

তাহমিনার স্বামী মো. হাসান বলেন, আমার স্ত্রীর একটু জিনের সমস্যা আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাজারে চা পান করতে যাই। রাত ৮টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাহামিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এসে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে শুনি আমার স্ত্রী মেয়ের নাম ধরে ডাকছে। আর বলছে আমাকে নামাও, ওরা আমাকে নিয়ে গেল। তার এ কথা শুনে বাড়ির পাশে নারকেল গাছে টর্চলাইট মেরে দেখা যায়, সে গাছের মাথায়। তখন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও পারিনি। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তার এসে নামিয়ে দেয়।

মো. হাসান আরও বলেন, স্ত্রীর এ সমস্যার জন্য অনেক কবিরাজ দেখিয়েছি কিন্তু তাতেও সুস্থ হচ্ছে না।

এ বিষয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটা ফোন আসে এক নারী নারকেল গাছের মাথায় উঠে আর নামতে পারছেন না। পরে সেখানে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় তাকে গাছ থেকে নামানো হয়।

তিনি বলেন, গাছ থেকে নামানোর সময় ওই নারীর জ্ঞান ছিল না। উদ্ধার শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভালো আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিনের আছরে’ নারকেল গাছে নারী, নামাল ফায়ার সার্ভিস।

আপডেট সময় : ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১