সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা…।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়। ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয় যথাযথ ব্যবস্হা।

৬ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হলেন- তুষখালী ইউনিয়নে মোঃ শাহজাহান হাওলাদার (নৌকা), মিরুখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আবু হানিফ খান (আনারস), বেতমোর রাজপাড়া ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন আকন (নৌকা),আমড়াগাছিয়া ইউনিয়নে মোসাঃ সারমিন জাহান (নৌকা),সাপলেজা ইউনিয়নে মোঃ মিরাজ মিয়া (নৌকা) এবং গুলিশাখালী ইউনিয়নে রিয়াজুল আলম ঝনো (নৌকা)। ভোট গননা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা।

উল্লেখ্য,সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের দিন দুপুরে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে স্বাভাবিকভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।তবে সাপলেজা ইউনিয়নে দু’একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা…।

আপডেট সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১