সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পিরোজপুরে নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৭।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকা মার্কার কর্মীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম জমাদ্দারসহ তার ৬ কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত সেলিম জমাদ্দারসহ আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সাপেলেজা ইউনিয়নের উত্তর নলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের সেলিম জমাদ্দার ওইদিন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় উত্তর নলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে থাকা তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কর্মীরা সেলিম জমাদ্দারসহ তার কর্মী সোহেল (৩০), এমাদুল (৪০), রফিকুল (৪২), সোবাহান (৫৫), মিরাজ (৪০), কালাম (৫০), সাজাহান গাজীকে (৫৫) পিটিয়ে আহত করে।

হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের ভাই রিপন জমাদ্দার জানান, তার ভাই (প্রার্থী) কেন্দ্রের কাছে পৌঁছালে সেখানে থাকা নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়া ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের (স্বতন্ত্র প্রার্থী) কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রার্থীসহ ৭ জনকে আহত করে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের মোবাইল বন্ধ থাকায় তার কোনো সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নি।

অপরদিকে নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়ার মোবাইলে ফোন দিলে তিনিও রিসিভ করেন নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কেন্দ্রের বাহিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৭।

আপডেট সময় : ০৭:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১