সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পেঁয়াজ কিনতে যাওয়া মানুষের ভিড়ে পুলিশের গুলি বের হয়ে দুইজন আহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক সিলেটের কয়েকটি জায়গায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। পেঁয়াজ কিনতে যাওয়া মানুষের ভিড়ে পুলিশের শটগান থেকে ‘অসাবধানতাবশত’ গুলি বের হয়ে দুইজন আহত হয়েছেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার বলেন, ‘সোমবার ( ১৮ নভেম্বর) দুপুরে শহরের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের সামনে পেঁয়াজ কেনার জন্য বহু মানুষ জড়ো হয়েছিল। পুলিশ শৃঙ্খলা বজায় রাখতে পাঁচজন করে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশের সুযোগ দেয়। কিন্তু পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ বাধা দিতে গেলে লোড করা একটি শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। ছররা গুলিতে দুইজন আহত হন।’

পরিদর্শক রিতা বলেন, ‘আহততদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে গুলি লেগেছে। আর আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

গত শুক্রবার সিলেট শহরতলির বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজ জব্দসহ দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। পরে এই পেঁয়াজ প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরে আদালতের নির্দেশে ৪৫ টাকা ধরে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও দক্ষিণ সুরমার মার্কাস মোড়ে তিনটি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির স্থানগুলো। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। সেই লাইনে দাঁড়িয়েছিলেন সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেঁয়াজ কিনতে যাওয়া মানুষের ভিড়ে পুলিশের গুলি বের হয়ে দুইজন আহত।

আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯