সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

মৃত জেলের নামে ১বছর ধরে চাল উত্তোলন করছেন ইউপি মেম্বার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটায় এক বছর পূর্বে মারা যায় জেলে মো.জাহাঙ্গীর। তার নামে রয়েছে দু’টি জেলে নিবন্ধন কার্ড। একটি আসল, একটি নকল। দু’টি কার্ডই চাল নিতে আসে ইউনিয়ন পরিষদে। চাল নিতে পাঠালেন ইউপি সদস্য, ধরা পরলেন চেয়ারম্যানের হাতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জুন) দুপুরে কুয়াকাটা লতাচাপলী ইউনিয়ন পরিষদে।

জানাগেছে, চলমান ৬৫দিনের অবরোধ পালনের জন্য জেলেদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ করছে ইউনিয়ন পরিষদ। এসময় ইউনিয়নের খাজুরা গ্রামের মো. জাহাঙ্গীরের নামে দু’টি জেলে নিবন্ধন কার্ড জমা হয়। তখন আসল নকল যাচাই বাছাই করার সময় জানাজানি হয় জেলে মো. জাহাঙ্গীর এক বছর পূর্বে মারা গেছেন। কার্ড নিয়ে আসা রাসেল বলেন, আমি নিজের নামের চাল নিয়ে বাড়ি ফেরার জন্য গাড়ি খুঁজছিলাম। এমন সময় ইউপি সদস্য মো. আলম ফকির আমাকে কার্ডটি দিয়ে চাল ছাড়াতে বলেছেন। আমি জাহাঙ্গীরকে চিনি না এবং মারা গেছেন তাও জানি না।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলম ফকির বলেন, আমি ওকে কার্ড দেইনি। কোথা থেকে এনেছে জানি না। এটা আমার প্রতিপক্ষের চক্রান্ত। তিনি আরও বলেন, আমি কোন জেলের মূল নিবন্ধন কার্ড উত্তোলন করিনি। আমাকে সকলে ফটোকপি দিয়েছে। মূল কার্ড চেয়ারম্যানের হাতে দিয়ে জেলেরা চাল নিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন বলেন, আমি জানতে পেরেছি লতাচাপলী ইউনিয়নে জেলে নিবন্ধনের বেশ কিছু নকল কার্ড বানানো হয়েছে। ওই সমস্ত নকল কার্ড বাদ দেয়ার জন্য আসল কার্ড জমা নিয়ে চাল বিতরণ করছি। মৃত জেলেদের নাম তালিকায় চিহিৃত করা হলেও ভুল বশত জাহাঙ্গীরের নাম তালিকাভুক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১নং ওয়ার্ডের চাল বিতরণের সময় এক মহিলা জাহাঙ্গীরের কার্ড নিয়ে আসেন। কার্ডটি দেখে আমার কাছে নকল মনে হয়। এসময় ইউপি সদস্য আলম ফকির কার্ডটি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে বলে চাল দেয়ার জন্য সুপারিশ করেন। আমি কার্ডটি আলাদা রেখে চাল দিয়েছি।
শুক্রবার (১৮জুন) জাহাঙ্গীরের আসল কার্ডটি নিয়ে খাজুরা এলাকার রাসেল নামের এক যুবক চাল নিতে আসেন। তখন আসল নকল যাচাই বাছাই করার সময় জানতে পারি জাহাঙ্গীর এক বছর পূর্বে মারা গেছেন। রাসেল আমার কাছে স্বীকার করেছেন ইউপি সদস্য আলম ফকির কার্ডটি জমা দিয়ে চাল ছাড়াতে বলছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃত জেলের নামে ১বছর ধরে চাল উত্তোলন করছেন ইউপি মেম্বার।

আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১