সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

আওয়ামী লীগের সেই ২ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পাবনা গণপূর্ত বিভাগের অফিসে অস্ত্র নিয়ে মহড়া দেয়া সেই দুই আওয়ামী লীগ নেতার দুটি শটগানের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুন) জেলা পুলিশের মাধ্যমে দুই অস্ত্রের মালিককে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।

পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, পৌর নির্বাচনের আগে বিলুপ্ত ঘোষিত পাবনা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর খান ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু।

এর আগে গত ১৩ জুন তাদের দুটি শটগান জব্দ করে পুলিশ।

পাবনার এসপি মহিবুল ইসলাম খাঁন জানান, সরকারি অফিসে অস্ত্রের মহড়া দেয়ার ফুটেজ হাতে পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। গত ১৬ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় পুলিশ। এরপর বৃহস্পতিবার জেলা প্রশাসক অস্ত্র বাতিলের চিঠি ইস্যু করেন।

পাবনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ জানান, অস্ত্র হাতে মহড়া দেয়া দুজন অস্ত্র আইনের শর্ত ভঙ্গ করেছেন। জেলা পুলিশ বিষয়টি তদন্ত করে তার কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অস্ত্র দুটির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতেই লাইসেন্স বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘পাবনা গণপূর্ত ভবনে তিনজন ব্যক্তি সদলবলে যেভাবে মহড়া দিয়েছেন তা বৈধ অস্ত্র ব্যবহারের শর্ত ভঙ্গ করেছে। গণপূর্ত বিভাগ কোনো অভিযোগ না দিলেও জেলা পুলিশ তাদের জায়গা থেকে বিষয়টি তদন্ত করেছে।’

লাইসেন্স বাতিল করায় জব্দ করা অস্ত্রগুলো সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

এদিকে অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না?- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী ফারুক ও বিলুপ্তকৃত পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর খান মামুন ও পাবনা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু ২৫-৩০ জন সহযোগী নিয়ে গত ৬ জুন দুপুর ১২টায় সশস্ত্র অবস্থায় পাবনার গণপূর্ত অফিসে ঢুকে মহড়া দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের সেই ২ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল।

আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১