সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

গৌরনদীর ২ যুবককে কুপিয়ে হত্যা: লাশ মিলল পাটক্ষেতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি ;; সাভারের হেমায়েতপুরে একটি পাট ক্ষেতের ভেতর থেকে দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানার যাদুচর গ্রামের রতনের ছেলে রায়হান (১৮) এবং একই উপজেলার পশ্চিম শেওরা গ্রামের নেছার মোল্লার ছেলে নাজমুল (১৮)। সম্পর্কে দুজন খালাতো ভাই এবং তারা হেমায়েতপুরের যাদুরচর এলাকায় থাকতো।

আজ শুক্রবার (১১ জুন) সকালে হেমায়েতপুরের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার গ্রামের একটি পাট ক্ষেত থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

দুজনের মধ্যে রায়হান আল নাছির ল্যাবরোটারি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। এবং নাজমুল রায়হানদের বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় জানায়, সকালে পাট ক্ষেতে কাজ করতে যান কয়েকজন কৃষক। সেখানে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে। নিহত দুই যুবকের মরদেহ ৩০ মিটার দূরত্বের মধ্যে পড়ে ছিল। তাদের পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।

ভাকুর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সাংবাদিকদের বলেন, নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা দুই যুবককে কি কারণে হত্যা করেছে তা জানার চেষ্টা চলেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীর ২ যুবককে কুপিয়ে হত্যা: লাশ মিলল পাটক্ষেতে।

আপডেট সময় : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১