সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

গ্রিনলাইন-২ লঞ্চ থেকে যাত্রী নামিয়ে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভোলার ইলিশা থেকে ছেড়ে আসা দ্রুতগামী গ্রিনলাইন-২ লঞ্চ থেকে ফিল্মি স্টাইলে এক যাত্রীকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই যাত্রীর নাম রবিন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরের পর ইলিশা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন-২ লঞ্চটি উলানিয়ার লঞ্চ টার্মিনালে ভিড়ে। লঞ্চটি ঘাটে পৌঁছামাত্র ১০/১২ জন লঞ্চে উঠে এক যাত্রীকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে যায়। পরে পন্টুনে ফেলে ব্যাপক মারধর করে। মারধর শেষে গুরুতর আহত অবস্থায় তারাই আবার ওই যাত্রীকে গ্রিনলাইন লঞ্চে তুলে দেন। এ হামলার ভিডিও করেন লঞ্চে থাকা যাত্রীরা।

লঞ্চে থাকা একটি জাতীয় দৈনিকের সাংবাদিক আবদুল মালেক জানান, লঞ্চে ১০/১২ জনের একটি দল উঠে রবিন নামে ওই যুবকের ওপর হামলা চালায়। পরে তাকে টেনেহিচড়ে নিচে নামায়। সাহায্যের জন্য আকুতি করলেও হামলাকারীদের ভয়ে কেই এগিয়ে যাননি। তবে তিনি হামলার ঘটনা ভিডিও করেছেন। ভিডিও করার কারণে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এদিকে হামলার পরে গ্রিনলাইন-২ লঞ্চ কর্তৃপক্ষ ওই যাত্রীকে লঞ্চ থেকে নামিয়ে দিতে চায়। তবে যাত্রীদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শী এই সাংবাদিক।

হামলার শিকার রবিন জানান, তার চাচাতো ভাই তারেক মোল্লা উলানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার ভাইয়ের সঙ্গে শত্রুতার জেরেই এ হামলা চালানো হয়। তিনি বলেন, নীরব, উজ্জ্বল, জাকির ও বাহাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ তার ওপর হামলা চালায়। তিনি কালিগঞ্জে মাছের ব্যবসা করেন।

হামলাকারীরা কারা জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীরা উলানিয়ার বাসিন্দা। তারা সবাই সাবেক চেয়ারম্যান জামাল মোল্লার লোকজন। বর্তমানে একটি হত্যা মামলায় সাবেক এই চেয়ারম্যান জেলে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রিনলাইন-২ লঞ্চ থেকে যাত্রী নামিয়ে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর।

আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১