সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ছাত্রীকে ধর্ষণ শেষে পুলিশের হাতে ধরা মাদ্রাসাশিক্ষক: কিন্তু বললেন সব দোষ শয়তানের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চাঁদপুরে শহরে এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে ধর্ষণের পর শয়তানের ওপর দোষ চাপিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করেছেন মাদরাসা শিক্ষক। শয়তানের খপ্পড়ে পড়েই ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন এবং ভুল করেছেন বলেও স্বীকার করেন। কিন্তু এবারের জন্য ক্ষমা করে দেওয়ার আকুতি জানিয়েছেন। অভিযুক্ত ওই ব্যক্তি জেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের এক মাদরাসার প্রধান শিক্ষক। এ অভিযোগে বৃহস্পতিবার (৩ মে) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ গাজীকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মাদরাসার শিক্ষক সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের নেসার উদ্দিন গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী। ২০১৫ সালে তিনিই ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ওই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়- ঘটনার পর বুধবার বিকেলে অভিযুক্ত ওই শিক্ষককে স্থানীয় মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। এবং চেষ্টা করেন টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিয়ে অভিযুক্তকে বাঁচিয়ে দিতে। বৃহস্পতিবার স্থানীয় একটি দালাল চক্রের ৫০ হাজার টাকায় আপসরফা হলেও শেষপর্যন্ত তা পণ্ড হয়ে যায়।

ছাত্রীর সঙ্গে অপকর্মের ঘটনাটি শিক্ষক স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন বলেও জানান মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ।

ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রীকে ধর্ষণ শেষে পুলিশের হাতে ধরা মাদ্রাসাশিক্ষক: কিন্তু বললেন সব দোষ শয়তানের।

আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১