সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ছেলের বউয়ের সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রংপুরের পীরগঞ্জে ছেলের বউয়ের সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী পোশাগী বেগমকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে স্বামী কফিল উদ্দিনের বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ কফিল উদ্দিনকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরাবাদ উত্তরপাড়া গ্রামের কফিল উদ্দিনের সাথে প্রায় ৪০ বছর আগে পার্শ্ববর্তী পানেয়া গ্রমের পোশাগী বেগমের বিয়ে হয়।

তাদের সংসারে ২ ছেলে-মেয়ে রয়েছে। কফিলের ছেলে বহুরুল ইসলাম (৩৫) তার স্ত্রী মনিরা বেগমকে বাড়িতে রেখে প্রায় ১০ বছর ধরে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করেন।
ছেলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার সুযোগে শ্বশুর কফিল উদ্দিন তার পুত্রবধূ মনিরার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশে ঘটনার সত্যতা স্বীকারও করেন। এ ব্যাপারে ছেলে বহুরুলকে তার মা পোশাগী বেগমসহ প্রতিবেশীরা অবগত করলেও তিনি তার বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে গত ২৭ মে গভীর রাতে কফিল তার পুত্রবধূর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।
এসময় শাশুড়ি পোশাগী বেগম তাদের দু’জনকে হাতে নাতে ধরে ফেলেন।

এতে বাধা দেওয়ায় কফিল তার স্ত্রী পোশাগীকে এলোপাতাড়ি মারধর করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে পোশাগী বেগম মারা যান। এ ঘটনায় পোশাগীর বড় ভাই মীর মোশারফ হোসেন বাদী হয়ে তার ভগ্নিপতি কফিল, ভাগনে বউ মনিরা ও ভাগনে বহুরুলকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, মামলার প্রধান আসামি শ্বশুর কফিল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের বউয়ের সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা।

আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১