সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অপহরণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:: অপহরণ ও ছিনতাইয়ের মামলায় সাইফুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

রােববার (৩০ মে) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তারিক শামস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানাের নির্দেশ দেন।

সাইফুল ইসলাম ঝালকাঠির নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির

কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘােষ এলাকার মৃত সােহরাব হােসেনের ছেলে আল আমিন শরীফের সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলামের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরােধ রয়েছে। তারা পরস্পরের আত্মীয়। ২০২০ সালের ৯ জুলাই আল আমীন শরীফ তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কুশঙ্গল ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে অপহৃত হন।
অপহরণকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ২০ জুলাই আল আমিন শরীফের স্ত্রী রূপা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে সাইফুল ইসলামের নাম ছিল না। পরে আদালতের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির দেওয়া জবানবন্দির ভিত্তিতে সাইফুলের নাম উঠে আসে এবং তাকে আসামি করা হয়।

এ বিষয়ে আদালতের কয়েদখানায় সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি মিথ্যা ও বানােয়াট মামলা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপহরণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে।

আপডেট সময় : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১