সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

চাপাইনবাবগঞ্জে লকডাউনে প্রথম দিনেই ব্যাপক জেল জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
গত এক সপ্তাহে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ার এবং ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। বিশেষ এই লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ব্যাপকহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ মে) বিকেল ৬টা পর্যন্ত ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্রেট মো. লিয়াকত আলী সেখ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ১২টি দল এসব কারাদন্ড ও জরিমানা আদায় করে। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সকাল শুরু হয়ে দিনব্যাপী এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সন্ধ্যা ৬টার সময় মো. লিয়াকত আলী সেখ আরো বলেন, অভিযান চলমান রয়েছে। মূলত স্বাস্থ্যবিধি না মানার কারনে এসব অভিযানে জেল-জরিমানা করা হচ্ছে। মাস্ক পরিধান না করা, সামাজিক দুরত্ব মেনে না চলা, বাইরে বের যৌক্তিক কারন দেখাতে না পারা, দোকানপাট খোলা রাখা ও নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনে চলাচলের কারনে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে।

এর আগে সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ জেলা শহরের নিউমার্কেট, পুরাতন বাজার, বাস টার্মিনাল এলাকা, শান্তির মোড়, বিশ্বরোড মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান৷

লকডাউনের প্রথম দিনে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭৫ জনকে ৬৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

উল্লেখ্য, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশে গত সোমবার (২৪ মে) দুপুরে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণের আশঙ্কা ও উর্দ্ধমুখী সংক্রমণের হার কমাতে মঙ্গলবার রাত ১২ টা থেকে চাঁপাইনবাবগঞ্জের ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কঠোর লকডাউনের আওতায় জেলায় প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাপাইনবাবগঞ্জে লকডাউনে প্রথম দিনেই ব্যাপক জেল জরিমানা।

আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১