সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

মেয়ের প্রেমিককে হত্যা : ইউপি সদস্যসহ গ্রেফতার ৬।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহের সদর উপজেলায় আকাশ মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিবাগত রাত থেকে শনিবার (২২ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার অষ্টধর ইউনিয়নের ভুগলি গ্রামের ইউপি সদস্য জিয়াউর রহমান, তার ছেলে নাজমুল ইসলাম, তার মেয়ে জেসমিন আক্তার, ইউপি সদস্য জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা আক্তার, ইউপি সদস্যের ভাই জুলহাস মিয়া ও নারগিস আক্তার।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

তিনি বলেন, ‘শুক্রবার (২১ মে) নিহত আকাশের বাবা আক্রাম হোসেন ইউপি সদস্য জিয়াউর রহমানকে প্রধান ও মোট ১৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলার পর শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের আকাশ মিয়ার। তারা পরিবারকে না জানিয়ে গত ২ মে কোর্ট ম্যারিজ করে যার যার বাড়িতে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৯ মে জেসমিন আক্তার ফোন করে আকাশকে তাদের বাড়িতে ডেকে আনে। এরপর থেকে আকাশ মিয়া নিখোঁজ হয়।

ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে বৃহস্পতিবার (২০ মে) রাতে আকাশ মিয়ার বাবা আক্রাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ি তল্লাশি করে।

এ সময় জিয়াউর রহমানের ঘরের পাশে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহ থেকেই বাড়ির চারপাশে খোঁজ নিতে থাকলে ঘরের পেছনে মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ সেই জায়গা খুঁড়ে আকাশ মিয়ার মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ের প্রেমিককে হত্যা : ইউপি সদস্যসহ গ্রেফতার ৬।

আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১